• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাট সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

admin
প্রকাশিত ০২ অক্টোবর, বুধবার, ২০২৪ ১৮:৩৪:৩৫
গোয়াইনঘাট সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রির্পোটার, সিলেট থেকে //


সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২ অক্টোবর) উপজেলার সোনাটিলা ও প্রতাপপুর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। যার বাজার মূল্য আনূমানিক ১ কোটি ৩৭ লাখ টাকা।

বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সোনাটিলা ও প্রতাপপুরসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮৬৩ বস্তা ভারতীয় চিনি, ২ হাজার ৫৯২ পিস ভারতীয় মাইকেয়ার ক্রিম, ১ হাজার ৪৫৮ পিস সানগ্লাস, ৫৯টি শাড়ি, ৭৬৬ পিস গার্নিয়ার ফেস ওয়াশ, ৭৫ কেজি ইনস্ট্যান্ট চা, ১৪২ বোতল মদ, ৩ হাজার ৮০০ কেজি বাংলাদেশি রসুনসহ অন্যান্য মালামাল আটক করতে সক্ষম হয়। আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ ১১ হাজার ৮০০ টাকা। এসব মালামাল স্থানীয় কাস্টমসে জমা করা হবে।