• ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শায়েস্তাগঞ্জে ২ পরোয়ানাভুক্ত আসামি আটক

admin
প্রকাশিত ১০ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ২২:২৯:২৮
শায়েস্তাগঞ্জে ২ পরোয়ানাভুক্ত আসামি আটক

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি //


শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে। বুধবার (৯ অক্টোবর) সকালে পুলিশ সুপার রেজাউল হক খানের নির্দেশে অফিসার ইনচার্জের তত্তাবধানে একদল পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে উপজেলার মদনপুর গ্রামের মৃত জবান উল্লার পুত্র জাহির আলী (৩০), একই গ্রামের খেলু মিয়ার পুত্র কামরুল হাসান জীবন (২৫)’কে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।