• ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিব সালাউদ্দিনের মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত ১০ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ২১:০৪:৪৪
শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিব সালাউদ্দিনের মরদেহ উদ্ধার

এম মুসলীম চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্র্ট থেকে শিল্প ও বানিজ্য মন্ত্রনালয়ের সাবেক (অবঃ) সচিব সালাউদ্দিন আহমেদ (৬০) এর মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে বালিসিরা রিসোর্টের একটি কক্ষে থাকা সাবেক সচিব সালাউদ্দিন আহমেদ এর মরদেহ উদ্ধার করা হয়।

রিসোর্ট সুত্রে জানা যায়, গতকাল বুধবার বালিশিরা রিসোর্টের ২য় তলার ৫নং- কক্ষটি বোকিং নেন সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রিসোর্টেও স্টাফরা তার রুমে গিয়ে ডাকা-ডাকি করলে ভিতর থেকে কোন সারা না পেয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ এসে সালাউদ্দিন আহমেদ এর মরদেহ উদ্ধার করে। সালাউদ্দিন আহমেদ সাবেক অতিরিক্ত সচিব (অবঃ)। তিনি ঢাকা দক্ষিণখান এর মৃত হাবিজ উদ্দিনের ছেলে।