• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের বিমানবন্দর সড়ক থেকে চিনি ভর্তী ট্রাকসহ গ্রেপ্তার ৩

admin
প্রকাশিত ১০ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ১১:৩৪:৪৮
সিলেটের বিমানবন্দর সড়ক থেকে চিনি ভর্তী ট্রাকসহ গ্রেপ্তার ৩

স্টাফ রির্পোটার, সিলেট //



সিলেটের বিমানবন্দর সড়কে অভিযান চালিয়ে ভারতীয় চিনি ভর্তী ট্রাকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ অক্টোবর) সকালে আম্বরখানা-বিমানবন্দর সড়কের সিলেট ক্যাডেট কলেজের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে চিনি ভর্তী ট্রাক সহ ওই তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার টেকনাগুল গ্রামের লিলু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫), শাহজাহানের ছেলে হৃদয় আহমেদ (২১) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের ইলন রবি দাসের ছেলে সাজু রবি দাস (২২)।

এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান। তিনি বলেন অভিযানকালে ট্রাকের ভেতর থেকে ১০৯ বস্তা (৫২৩২ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।