• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করল যুবক

admin
প্রকাশিত ২৪ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ০০:২৯:০৩
নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করল যুবক

প্রতীকী ছবি।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি //


হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে মালাকারপাড়ায় সাত্তার মিয়া (৩২) নামে এক যুবক নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। সে মাধবপুর পৌরসভার ২নং ওয়ার্ডের মিয়াব আলীর ছেলে।

মিয়াব আলী জানান, তার ছেলে সাত্তার প্রায় ৮ বছর আগে মাদকাসক্ত হয়ে পড়ে। বছর দুয়েক আগ থেকে সে বেপোয়া হয়ে উঠে। মাদক সেবনের টাকা না পেলে বাসার লোকজনকে মারপিট ও ভাংচুর করতো । প্রায় একবছর আগে মারপিট করে তার স্ত্রী জোৎস্না বেগমের হাত ভেঙ্গে দেয়।দুই শিশু পুত্রকে মাটিতে চাপা দিয়ে মেরে ফেলতে চেষ্টা চালায়। অত্যাচার সইতে না পেরে স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ী চলে যায়। এরপর থেকে মাদকাসক্ত সাত্তর অনেকটা মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ে।

বুধবার বিকালে সাত্তার উত্তেজিত হয়ে উশৃংখল আচরণ শুরু করে। এক পর্যায়ে একটি ধারালো টিনের সিট নিয়ে মালাকারপাড়া এলাকায় গিয়ে নিজের গলা কাটতে থাকে। উৎসুক জনতা নিবৃত করাতে চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে মাধবপুর থানার এস আই সাইদুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে তার হাত থেকে জনতার সহযোগিতায় টিনের ধারালো টুকরোটি উদ্ধার করে। গুরুত্বর আহত অবস্হায় সাত্তারকে মাধবপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বেই সাত্তারের মৃত্যু হয় বলে জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক জানান।

মাধবপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি মর্নিং সান’কে জানান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।