• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সড়কের ওপর ফুটবল খেলতে গিয়ে বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

admin
প্রকাশিত ২৯ ডিসেম্বর, রবিবার, ২০২৪ ১৬:৫৩:৩৪
সড়কের ওপর ফুটবল খেলতে গিয়ে বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি //


সড়কের ওপর ফুটবল খেলতে গিয়ে যাত্রীবাহি বাস ধাক্কায় আবির আহমদ (১৪) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির আহমদ গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজর নবম শ্রেণির ছাত্র এবং বারঠাকুরী ইউপির দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের একমাত্র ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, প্রাথমিকভাবে তিনি খবর পেয়েছেন কয়েকটি ছেলে জকিগঞ্জ-সিলেট সড়কের ওপর ফুটবল খেলছিলো। এরমধ্যে হঠাৎ করে সিলেটগামী গেইটলক বাসগাড়ির সঙ্গে স্কুল ছাত্র আবিরের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে গাড়ি জব্দ করলেও চালক পালিয়েছে।

সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ।

নিয়মিত সংবাদ পড়ে আমাদের সাতে যুক্ত থাকুন।