• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

সবার অধিকার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

admin
প্রকাশিত ৩০ ডিসেম্বর, সোমবার, ২০২৪ ১২:৪৪:৩১
সবার অধিকার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

ফাইল ছবি।
স্টাফ রির্পোটার //


পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, পুলিশকে ২৪ এর অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সবার অধিকার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার।

মতমিনিময় সভায় ঢাকাসহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নিয়েছেন।

আপনাদের মুল্যবান মতামত ব্যক্ত করুন।