
ফাইল ছবি।
বিশেষ প্রতিবেদক //
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের অভিপ্রায়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করাকে অভিনন্দন জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাক্রমশালী ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতাসহ সব শ্রেণির মানুষের মাঝে অভূতপূর্ব জাগরণ ও বিপ্লবী উন্মাদনায় ব্যাপক আত্মদানে গণহত্যাকে মোকাবিলা করে জনগণ যে বিজয় অর্জন করেছে এবং তাতে গণতান্ত্রিক প্রজাতন্ত্রের যে অভিপ্রায় প্রকাশ পেয়েছে তা সুসংহত রাখার ঐতিহাসিক রাজনৈতিক সনদ হিসেবে ঘোষণাপত্রটি জারি করতে হবে।
তিনি আরও বলেন, এ ঘোষণাপত্রই হবে জুলাই গণঅভ্যুত্থানের আইনগত ও নৈতিক ভিত্তি। আমি আশা করি, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামত গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
এ ঘোষণাপত্র হবে জুলাই গণহত্যার বিপরীতে জনগণের বিজয়ের ঐতিহাসিক সনদ এবং স্মারক।
সব সময় সংবাদের সাথে যুক্ত থাকুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.