• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ হলেন ১৩০৮ জন

admin
প্রকাশিত ০৯ ফেব্রুয়ারি, রবিবার, ২০২৫ ২০:৪১:১১
সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ হলেন ১৩০৮ জন

বিশেষ প্রতিনিধি //


সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করেছে করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ২৭৪ জন এবং রেঞ্জে এক হাজার ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গতকাল সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় শনিবার এই সিদ্ধান্ত হয়।

নিয়মিত সংবাদ পড়ুন, মতামত ব্যক্ত করুন।