• ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে শ্রমিক বহনকারী পিকআপ উল্টে নিহত ২, আহত ১৮

admin
প্রকাশিত ০৩ মার্চ, সোমবার, ২০২৫ ১৯:৪২:০৬
শ্রীমঙ্গলে শ্রমিক বহনকারী পিকআপ উল্টে নিহত ২, আহত ১৮

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২ শ্রমিক নিহত ও আহত হয়েছেন আরও ১৮জন।

সোমবার (৩ মার্চ) দুপুরে সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহা সড়কের সাতগাঁও চা-বাগান ফেক্টরির পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আমরাইল চা বাগানের সাধন এর ছেলে বিশাল (১৯) ও রাম রবি দাসের ছেলে হৃদয় রবি দাস (৩২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮জন। এরমধ্যে ৬জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাবার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২০জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষনিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. সম্রাট কিশোর পোদ্দার দ্য ডেইলিমর্নিংসান’কে জানান, আজ সকাল প্রায় সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত ২০জন চা-শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ৮জনের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান বলেন, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ৮জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পথে দুইজন মারা যান। বর্তমানে গুরুতর ৬জন চিকিৎসাধীন রয়েছেন।

সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপ গাড়ি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

মতামত জানান।