• ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ খুন, চট্রগ্রাম এয়ারপোর্ট থেকে আসামি আটক

admin
প্রকাশিত ০৪ এপ্রিল, শুক্রবার, ২০২৫ ২০:২১:৩৩
গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ খুন, চট্রগ্রাম এয়ারপোর্ট থেকে আসামি আটক

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি //


সিলেটের গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ খুন হয়েছেন। তিনি হলেন, উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী গ্রামের মৃত আরব আলীর ছেলে এমরান ফানু (৫৫)।

জানা যায়, গত ২২ মার্চ বুধবারীবাজারের পূবালী ব্যাংকের সামনে কথা কাটাকাটির জের ধরে কয়েকজন ব্যক্তি সাহিদুল ইসলামের বাড়িতে এসে হামলা করেন। এসময় তারা সাহিদুল ইসলামের প্রতিবন্ধী বৃদ্ধ ভাই এমরান ফানুকে হামলা করে বাম চোখ নষ্ট করে দেয়। এ হামলায় সাহিদুল ইসলামও আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৯দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার রাতে তিনি মারা যান। আজ শুক্রবার তার দাফন সম্পন্ন হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, এ ঘটনায় নিহতের বোন সেলি বেগম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় প্রধান আসামীকে কয়েছকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় পুলিশ চট্রগ্রাম এয়ারপোর্ট থেকে আটক করে।

মতামত ব্যক্ত করুন।