
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের সবুজ চা বাগানের পথ গুলোতে এখন বাড়তি শোভা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ফুল।
চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য পর্যটকদের মোহিত করছে। প্রতি বছরের এপ্রিল-মে মাসে শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের বধ্যভূমি ৭১ থেকে বিটিআরআই পর্যন্ত কৃষ্ণচূড়া ফুলে সেজে উঠে। এছাড়াও শহরের গুহরোড, কলেজ রোডে ও শহরের বিভিন্ন স্থানে কৃষ্ণচূড়া গাছেও ফুঠেছে ফুল। বিশেষ করে বাগান পথে ফুলের সৌন্দর্য পর্যটকদের দিচ্ছে বাড়তি আকর্ষণ দিচ্ছে।
শ্রীমঙ্গল শহর থেকে ভানুগাছ সড়কে প্রবেশ করলেই বধ্যভূমি ৭১ এর সামনেই গেলেই আপনাকে বরণ করে নিবে কৃষ্ণচূড়া ফুল। ফুলে সজ্জিত এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার পর্যটক ও স্থানীয় মানুষ চলাচল করছেন। কুষ্ণচূড়া ফুল ফুটার পর থেকে পর্যটকসহ নেটিজেনরা ভিড় করছেন।
কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য উপভোগ করতে গেলে দেখা যায়, গাড়ী, মোটরসাইকেল এবং অটোতে ছড়ে অনেকে এসেছেন সবুজ চা বাগানে ফুটা কৃষ্ণচূড়ার সৌন্দর্য উপভোগ করতে। আবার কেউ কেউ চলন্ত গাড়ি থামিয়ে চা বাগানের এবং কৃষ্ণচূড়া ফুলের সাথে ছবি উঠাচ্ছেন। স্থানীয় এবং বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের মধ্যে কেউ সড়কে দাঁড়িয়ে ছবি তোলছেন আবার কেউ সবুজে ঘেরা চা বাগান আর কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য ক্যামেরাবন্ধি করছেন।
গেল কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে এ সড়কটি। এতে ফুলে সাজানো সড়কটির প্রতি পর্যটকদের আকর্ষণ আরো বেড়েছে।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.