
ফটিকছড়ি (চট্রগ্রাম) প্রতিবেদক //
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় বাবার চালানো ট্রাক্টর থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মো. ত্বোহা (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব ভূজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মো. ত্বোহা উপজেলার কোম্পানি টিলা এলাকার কোরবান আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবান আলী পেশায় একজন ট্রাক্টরচালক। তিনি ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষের কাজ করেন। প্রতিদিনের মতো বুধবার সকালে ছেলেকে সঙ্গে নিয়ে ট্রাক্টরে করে যাচ্ছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত ত্বোহা ট্রাক্টর থেকে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের প্রতিবেশী কুতুব উদ্দিন বলেন, ত্বোহা স্থানীয় একটি মাদ্রাসায় কুরআনে হাফেজ হওয়ার জন্য পড়াশোনা করছিল। বুধবার মাদ্রাসায় না গিয়ে বাবার সঙ্গে ট্রাক্টরে করে বের হয়। একপর্যায়ে অসাবধানতাবশত গাড়ি থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, শিশুটির লাশ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ পড়ুন, মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.