
বিশেষ প্রতিবেদক //
সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতিও উদ্বেগজনক। বিভাগীয় স্বাস্থ্য অফিস জানিয়েছে- সিলেটে এ পর্যন্ত মোট ১ হাজার ৪৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যার মধ্যে জেলাভিত্তিক হিসেবে সিলেটে ৩৭৬ ও সুনামগঞ্জে ৩৫৭।
এর মধ্যে মৌলভীবাজারে ১৫৮ এবং হবিগঞ্জে ১৫৩ জন রয়েছে। নতুন করে কেউ শনাক্ত না হলেও হাম সন্দেহে ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৫৩ জন এবং ১ শিশুর মৃত্যু হয়েছে।
নিহত বয়সি শিশু মিম তাহসিন নিজাম (৫) শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান; যা নিয়ে বিভাগে হাম ও হাম সন্দেহে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬০ জনে। এর মধ্যে সিলেটে ৬৫, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ২২ ও মৌলভীবাজারে ১৪ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৯৯ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে সবচেয়ে বেশি ভর্তি রয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৪ জন এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৪৯ জন।
অন্যদিকে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ১৩ জনসহ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬১ জনে।
আক্রান্তদের মধ্যে হবিগঞ্জে ১১৫, সুনামগঞ্জে ৫৯, সিলেটে ৪৯, মৌলভীবাজারে ২৭ এবং অন্যান্য জেলার ১১ জন রয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ পড়ুন, মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.