
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি //
প্রতীকী ছবি। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভাড়া বাসা থেকে কবীর হোসেন (২৬) নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে উপজেলার ফুলবাড়িয়া কলেজের পেছনে পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত কবীর বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী। তিনি ওই বাসায় প্রায় দুই বছর ধরে গৃহশিক্ষক হিসেবে পড়াতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমানপ্রবাসী উজ্জল হোসেন বাসাটি ভাড়া নিয়ে সেখানে স্ত্রী শিরীন আক্তার ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নিয়ে থাকতেন। তিনি প্রায় চার বছর ধরে ওমানে অবস্থান করছেন। বাসাটির এক সেট চাবি প্রবাসীর স্ত্রী এবং আরেক সেট কবীরের কাছে থাকত।
শনিবার বিকেলে বাসার একটি কক্ষের ভেতর থেকে ছিটকিনি লাগানো অবস্থায় কবীরের ঝুলন্ত লাশ দেখতে পান স্বজন ও স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কবীরের মা জোসনা বেগমের অভিযোগ, প্রবাসীর স্ত্রী শিরীন আক্তারের কারণে তাঁর ছেলে আত্মহত্যা করেছেন। তিনি বলেন, কবীর বাড়িতে গেলে তাঁকে ফোন করে বাসায় ডেকে আনতেন শিরীন।
তবে এ অভিযোগের বিষয়ে শিরীন আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’।থানার এসআই লিটন মিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ পড়ুন, মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.