
সিলেট প্রতিনিধি //
রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থায় বিশেষ গুরুত্ব পাচ্ছে পুলিশের ড্রোন। ১০৮টি সিসি ক্যামেরায় নজরদারির পাশাপাশি উপর থেকে ড্রোনের মাধ্যমে বিশেষ নজরদারি করা হবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য এসএমপি সচেষ্ট রয়েছে। সিলেট নগরজুড়ে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। এর অংশ হিসেবে পোশাকধারী ও সাদা পোষাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিসি ক্যামেরা দিয়ে নগর পরিস্থিতি নজরদারি করা হবে। রাষ্ট্রপতি যেসব স্থানে যাবেন সেসব এলাকায় উপর থেকে ড্রোন দিয়ে নজরদারি করা হবে। তিনি আরও জানান, রাষ্ট্রপতির নিরাপত্তায় সিআরটি, বোমা ডিসপোজাল ও স্ট্রাইকিং টিমও দায়িত্ব পালন করবে।
এদিকে, রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
নিয়মিত সংবাদ পড়ুন, মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.