• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা: ট্রাম্প

admin
প্রকাশিত ২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ ০৪:৩০:১১
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা: ট্রাম্প

বিশেষ প্রতিবেদক //


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এখন যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে শক্তিশালী। ইরান প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউইয়র্কে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প এ কথা বলেন। জাতিসংঘে উপস্থিত প্রতিনিধিদের স্বাগত জানিয়ে এবং যুক্তরাষ্ট্রের পুনরুদ্ধার হওয়া শক্তির প্রশংসা করে ট্রাম্প তার ভাষণ শুরু করেন। ট্রাম্প দাবি করেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র আজ আরও শক্তিশালী।

ট্রাম্প বলেন, ‘আমেরিকা আবার ঘুরে দাঁড়িয়েছে এবং আমাদের দেশ আজ আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের সঙ্গে কি এমন কোনো চুক্তি হবে, যা তাদের ঘুরে দাঁড়াতে এবং আগের চেয়ে আরও ভালো একটি দেশ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে, নাকি আমি ইসলামিক রিপাবলিকে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেব?’

তিনি আরও বলেন, ‘আমি কি তাদের নরকে ঠেলে দেব, যেখান থেকে ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগই থাকবে না? তবে আমার বিশ্বাস, নির্বাচনের পরপরই আমরা একটি চুক্তিতে পৌঁছাব, কারণ তা না করাটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না।’

ট্রাম্প বলেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের জন্য ইরান অপেক্ষা করছে। তিনি বলনে, ‘তারা যা বুঝতে পারছে না তা হলো, আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না।’ তিনি আরও বলেন, তিনি ইতোমধ্যেই বিপুল ব্যবধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন।

মতামত জানান।