
দিডেইলিমর্নিংসান অনলাইন //
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল ক্রিস স্মিথ।
গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) সেনাসদরে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন।
সংবাদ পড়ুন, মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.