• ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জের ৬৪৩ মন্ডপে দূর্গোৎসব শুরু, ফুটে ওঠেছে বন্যাদূর্গতদের চিত্র

admin
প্রকাশিত ১০ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ১১:১৮:৫০
হবিগঞ্জের ৬৪৩ মন্ডপে দূর্গোৎসব শুরু, ফুটে ওঠেছে বন্যাদূর্গতদের চিত্র

জুয়েল চৌধুরী, জেলা প্রতিনিধি হবিগঞ্জ //


এবার অপেক্ষা শেষ ভক্তদের। কৈলাশ ছেড়ে পিতৃগৃহে আসা দুর্গার আগমনকে ঘিরে হবিগঞ্জে সনাতন ধর্মালম্বীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ-উৎসব। গতকাল সকালে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর দিন প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দূর্গোৎসবের। তবে এবারের পূজা মন্ডপে দেখা দিয়েছে ভিন্নতা। দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলা হয়েছে বন্যাদুর্গতদের চিত্র।

বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে প্রতিটি পূজো মন্ডপে দেখা দিয়েছে সাঁজ সাঁজ রব। চারিদিকে পূজার আবহ। রং-তুলির আঁচরে দেবীমূর্তিকে মোহনীয় করে ফুঁটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। ফলে মন্ডপগুলো সেজেছে নবরুপে। দূর্গোৎসবকে ঘিরে তৎপর রয়েছে জেলার আইনশৃঙ্খলা বাহিনী। এ বছর জেলায় পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সাড়ে ৬শ পুলিশ ও ৪ হাজার ৯৮ জন আনসার ভিডিপি। পাশাপাশি মন্ডপগুলোতে ৪ প্লাটুন সেনাবাহিনী ও সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ টহল দিবে। এতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। মন্ডপগুলোর আশে-পাশে স্থাপন করা হয়েছে সিসিটিভি।

এদিকে, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি কাজ করছে জেলা পূজা উদযাপন কমিটিও। মন্ডপে মন্ডপে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবকটিম। সব মিলিয়ে হবিগঞ্জে এবার শান্তিপুর্ণ ভাবে দূর্গোৎসব পালন করা হবে। এখন পর্যন্ত কোন ধরনের অপতৎপরতা ও অনাকাঙ্খিত ঘটনার সম্ভাবনা দেখা যায়নি।