• ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক এমপি জিল্লুর রহমানের ভাইয়ের গোডাউন থেকে ভারতীয় চিনিসহ আটক ১

admin
প্রকাশিত ১০ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ২০:৫৩:৫৪
সাবেক এমপি জিল্লুর রহমানের ভাইয়ের গোডাউন থেকে ভারতীয় চিনিসহ আটক ১

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুর রহমান এর ভাই রাজনগরের কামারচাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউন থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এসময় মছকন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজনগর উপজেলার কামারচাঁক ইউনিয়নের তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউরের গোডাউনে অভিযান চালায় পুলিশ। গোডাউনে সংরক্ষিত ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। পুলিশ জানিয়েছে জব্দকৃত চিনির মুল্য প্রায় ১০ লক্ষ টাকা।

রাজনগর থানার অফিসার ইনচার্জ শাহ মো: মুবাশ্বির দ্যা ডেইলি মর্নিং সান’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতাউর চেয়ারম্যানের গোডাউনে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। সিলেট সীমান্ত পথে অবৈধভাবে ভারতীয় এসব চিনি আমদানি করা হয়।

আটককৃত মছকন মিয়া ও পলাতক চেয়ারম্যান আতাউর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।