• ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আহাদ ঢাকায় গ্রেফতার

admin
প্রকাশিত ১০ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ২২:২৩:৩৬
হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আহাদ ঢাকায় গ্রেফতার

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি //


হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আহাদ (৫০)’কে গ্রেফতার করেছে র‌্যাব ০১।

আজ বৃহস্পতিবার দুপুরে তথ্যপ্রযুক্তি সহায়তায় ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি র‌্যাব হেফাজতে রয়েছেন।

র‌্যাব জানায়, দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরায় অভিযান চালায় র‌্যাব। এ সময় আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি র‌্যাব হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে বানিয়াচং থানা ও হবিগঞ্জ সদর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। সূত্র জানায়, তিনি বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দর যাচ্ছিলেন। কিন্তু এর আগেই তাকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়। গত কয়েকদিন আগে গোয়েন্দা পুলিশ ডিবি’র তাড়া খেয়ে ঢাকায় অবস্থান করেন আহাদ।

এদিকে হবিগঞ্জ সদর থানার এসআই আব্দুল্লাহ আজাদ বিকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তাকে আনার জন্য। রাতেই তাকে নিয়ে আসা হবে বলে জানা গেছে।
আহাদ গ্রেফতারের খবর শুনে দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় ভয়ানক সংঘর্ষের আশংকা করা হচ্ছে। সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, হত্যা মামলার আসামিকে এনে আজ কারাগারে প্রেরণ করা হবে।