• ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু গ্রেপ্তার

admin
প্রকাশিত ০৬ নভেম্বর, বুধবার, ২০২৪ ১৪:৩৮:১৬
আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু গ্রেপ্তার

ছবি-সংগৃহীত।
দ্য ডেইলিমর্নিংসান অনলাইন //

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, ‘জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি আমির হোসেন আমু। তাকে আজই আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।’