• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সাবেক ৫ এমপিসহ পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

admin
প্রকাশিত ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ১৭:০৭:৪৬
সাবেক ৫ এমপিসহ পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

ফাইল ছবি।
ঢাকা //


দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন তার কমিশনের কর্ম দিবসের প্রথম দিনেই আওয়ামী সরকারের আমলে সাবেক ৫ সংসদ সদস্য (এমপি) এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্তের জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

সাবেক এসব এমপি হলেন: ফেনী-১ আসনের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ -৩ আসনের আবু জাহির, নোয়াখালী -১ আসনের এইচ এম ইব্রাহিম এবং লক্ষ্মীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন।

আপনাদের মূল্যবান মতামত দিন।