• ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

admin
প্রকাশিত ০২ ফেব্রুয়ারি, রবিবার, ২০২৫ ২১:০০:২২
ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রতীকী ছবি।
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি //


সিলেটের ওসমানীনগরের উনিশ মাইল নামক স্থানে মহাসড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে আরও ৩ জন মারা যান।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল এসপি (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান (পিপিএম)।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের মোসলে উদ্দিন ভূঁইয়ার মেয়ে শামীমা ইয়াসমিন (৩৮) ও সায়মা আক্তার ইতি (৩৫), নিহত সায়মার ছেলে আয়ান (৬) ও রূপগঞ্জ থানার মোগড়াপাড়া গ্রামের মিলন ভূঁইয়ার ছেলে সুহেল ভূঁইয়া (৩৮)। নিহত সবাই সম্পর্কে ভাই-বোন ও বোনের ছেলে।