• ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ৪

admin
প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ১৫:১৫:০৮
কমলগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ৪

প্রতীকী ছবি।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে মধু মিয়া নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মধু মিয়া (৩৮) রাজকান্দি বড়খোলা এলাকার দুরুদ মিয়ার ছেলে।

গতকাল সোমবার রাতে আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, কামারছড়া অফিসের সামনে মধু মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় একই এলাকার দিলীপ কৈরী ও রিপন কৈরীর। কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মধু মিয়া ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকঞ্জী জানান, এ ঘটনায় দিলীপ কৈরী, রিপন কৈরী, রগুনাথ রবিদাস ও সন্তোষ রবিদাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মতামত ব্যক্ত করুন।