
ঢাকা //
সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৩ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মোট ১ হাজার ১২২ শিশুর মৃত্যু হলো।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ১০৯ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন হলো।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪৩ জন। আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৬৬৬ জন। গত ১৫ মার্চ থেকে ১ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ০২৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
মতামত জানান।