• ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিনজন

admin
প্রকাশিত ০৬ অক্টোবর, মঙ্গলবার, ২০২৬ ০১:৩৯:২১
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিনজন

অনলাইন ডেস্ক //


২০২৬ সালের শারীরবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল। ‘আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস’ নিয়ে আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।

বাংলাদেশ সময় সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে সুইডেনের স্টকহোমে কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি বিজয়ীদের নাম ঘোষণা করে।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করে সুইডেনের স্টোকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। অন্যদিকে পদার্থবিজ্ঞান ও রসায়নের নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।

অপটোজেনেটিকসের এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে জীবিত অবস্থায় মস্তিষ্কে স্নায়ুকোষ কীভাবে স্মৃতি, অনুভূতি ও আচরণ তৈরি করে, তা দেখা সম্ভব হয়েছে।

পিটার হেগেমান ও জর্জ নাগেল এককোষী শৈবালে চ্যানেলরোডপসিন নামের একটি প্রোটিন আবিষ্কার করেন। কার্ল ডেইসেরথ সেই প্রোটিনকে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের জন্য আলো-নিয়ন্ত্রিত সুইচে রূপান্তর করেন। তাদের আবিষ্কার স্নায়ুবিজ্ঞানের নতুন যুগের ভিত্তি তৈরি করেছে।

অপটোজেনেটিকস ব্যবহার করে গবেষকরা নির্দিষ্ট স্মৃতি, অনুভূতি ও আচরণ নিয়ন্ত্রণকারী স্নায়বিক সার্কিট শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এসব গবেষণা স্নায়বিক ও মানসিক রোগ বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দৃষ্টিশক্তি হারানো মানুষের দৃষ্টি ফিরিয়ে আনার প্রচেষ্টাতেও গবেষকরা এ পদ্ধতি ব্যবহার করছেন।

মতামত জানান।