• ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রিপন শীল হত্যা: মেয়র সেলিম ১ দিনের রিমান্ডে

admin
প্রকাশিত ১০ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ২২:৩৬:৫৮
রিপন শীল হত্যা: মেয়র সেলিম ১ দিনের রিমান্ডে

হেলালুর রহমান তুর্কি, স্টাফ রির্পোটার হবিগঞ্জ থেকে//


হবিগঞ্জ শহরের রিপন শীল হত্যা মামলার আসামি হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে রিমান্ডে এনেছে সদর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এস আই আব্দুল্লা আজাদ থানায় নিয়ে আসেন।

এর আগে তাকে সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়। পুলিশ জানিয়েছে আতাউর রহমান সেলিম অসুস্থ থাকায় তাকে পরীক্ষা নিরীক্ষার পর ১ দিনের রিমান্ডে এনেছে। আগামীকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।