• ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ’র মিছিলের প্রস্তুতিকালে আটক ৩

admin
প্রকাশিত ০৫ সেপ্টেম্বর, শনিবার, ২০২৬ ০২:২৬:৩৫
সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ’র মিছিলের প্রস্তুতিকালে আটক ৩

সিলেট প্রতিনিধি //


ফাইল ছবি। সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) আনুমানিক বিকাল ৫টার দিকে মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর এলাকা থেকে তাদেরকে আট করা হয়।

আটককৃতরা হলেন- সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর সোনার বাংলা এলাকার সৈয়দ আজমল আলীর ছেলে মো: আবীর হোসেন (১৭), খালেদ আহমদের ছেলে রায়হান আহমদ (১৭) এবং শাহিনুর রহমানের ছেলে শাহরিয়ার বিপ্লব (১৭)। আটককৃতদের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছেও বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।’

নিয়মিত সংবাদ পড়ুন, মতামত দিন।