• ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সাবেক এমপি বোমা মানিক কারাগারে

admin
প্রকাশিত ১০ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ২১:১৭:০০
সাবেক এমপি বোমা মানিক কারাগারে

আদালত প্রতিবেদক //


সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তাকে আদালতে তোলা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার সময় মানিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তারপরও তাকে আসামি করা হয়েছে। তিনি বলেন, সাবেক এই এমপি এখন খুব অসুস্থ। আমরা তার চিকিৎসার জন্য ও কারাগারে ডিভিশন দেয়ার জন্য আবেদন করেছি। সেই সঙ্গে আজকে সুনির্দিষ্ট আদালত না থাকায় ১৫ অক্টোবর তার জামিন শুনানি হবে।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জে দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে মামলা করেন। মূলত এই মামলায় সাবেক এমপিকে গ্রেপ্তার করা হয়েছে।