• ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সার্ক সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আহ্বান জানালেন ড. ইউনূস

admin
প্রকাশিত ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ১৮:১০:৩০
সার্ক সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আহ্বান জানালেন ড. ইউনূস

ছবি-সংগৃহীত।
ঢাকা //


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফের সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজওনাল কোঅপারেশনকে (সার্ক) সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজওনাল কোঅপারেশন অনকোলজির (এসএফও) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ-এশিয়ার দেশগুলো সার্ককে সক্রিয় করে তোলার মধ্যদিয়ে লাভবান হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পরপরই সার্ককে সক্রিয় করার বিষয়ে বলেছি। ভারত-পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না।

তিনি বলেন, আমি মনে করি- দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত নয়। প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি দেখা-সাক্ষাৎ করেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন তাহলে আমরা একসঙ্গে আছি, বিশ্বের কাছে বার্তা যায় । এটা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করবে এবং এগিয়ে নিতে সহায়তা করবে।

প্রধান উপদেষ্টা সার্ক ফেডারেশন অব অঙ্কোলজিস্টসের (এসএফও) প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এবিএমএফ করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানান এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।

এ সময় নিজের ছোট ভাই টেলিভিশন ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরকে স্মরণ করেন ড. ইউনূস। ভাইয়ের ক্যানসার শনাক্ত ও চিকিৎসার সময় তার পুরো পরিবারকে কী ভোগান্তির মধ্যদিয়ে যেতে হয়েছিল, সেসব অভিজ্ঞতার কথা বলেন তিনি। সে সময় ডা. করিম কীভাবে তার চিকিৎসায় সাহায্য করেছিলেন, সে কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ক্যানসার চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তা দরকার, তা এখনো আমরা পাচ্ছি না। সার্ক যে ক্যানসার চিকিৎসাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে এটা অত্যন্ত জরুরি ও অনুপ্রেরণামূলক।

আপনাদের মহামূল্যবান মতামত দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।