• ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরের বোতাম কারখানায় আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩

admin
প্রকাশিত ২৩ ডিসেম্বর, সোমবার, ২০২৪ ১৪:৩৮:৪৯
গাজীপুরের বোতাম কারখানায় আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩

গাজীপুর প্রতিনিধি //


বোতাম তৈরি কারখানায় গাজীপুরের শ্রীপুরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে কারখানা থেকে একজনের মরদেহ উদ্ধারের তথ্য জানানো হয়। তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় জানিয়েছেন ওসি। তিনি বলেন, আগুনে নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মজলুম মিয়া, বাড়ি লালমনিরহাট জেলায়। বাবার নাম বাবলু মিয়া।

এদিকে, রোববার রাতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন দুইজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানিয়েছিলেন, রোববার রাত পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে করা হয়েছে। মরদেহ দুটি আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে।

তাই মরদেহ দুটোর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। ধারণা করছি প্রথম দিকে যে বিস্ফোরণ হয়েছে তখনই তাদের মৃত্যু হতে পারে।

২২ ডিসেম্বর রোববার দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।

কারখানার আশপাশের বসত বাড়ির লোকজন তাদের আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে নিরাপদ নিয়ে আসতে থাকেন। মুহুর্মুহু বিস্ফোরণে আশপাশে প্রকম্পিত হয়ে ওঠে।

নিয়মিত সংবাদ পড়ুন ও আমাদের সঙ্গেই থাকুন।