• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জুলাই অভ্যুত্থানকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে

admin
প্রকাশিত ০৩ অক্টোবর, শুক্রবার, ২০২৫ ১৪:৪৮:০১
জুলাই অভ্যুত্থানকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে

বিশেষ প্রতিবেদক //


ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে বলেছেন, দেশের পরিস্থিতি এবং কতিপয় নামধারী বুদ্ধিজীবীর কথাবার্তার দিনদিন অবনতি হচ্ছে। জুলাই সনদের আইনি কোন ভিত্তি না থাকায় জুলাই অভ্যুত্থানকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাই জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অচিরেই কতিপয় স্বার্থান্বেষী এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে তিনি মন্তব্য করেন।

মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, এদেশে বিভিন্ন মহল বিভিন্ন সময়ে চেতনার ব্যবসা করে দেশকে গোল্লায় নিয়ে গেছে। যা শাসকদের স্বৈরাচারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জুলাই বিপ্লব নিয়ে কোন ধরনের চেতনা ব্যবসা এদেশের মানুষ মেনে নিবে না। অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জুলাইয়ের সঠিক ইতিহাস লেখার জন্য তিনি আহ্বান জানান।

তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদ এবং আহতরা হলো এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড। তাদেরকে দেখেই সাধারণ জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে সহস্রাধিক শহীদ এবং লক্ষাধিক আহতদের কোন একসময় দেশদ্রোহী, বিশ্বাসঘাতক হিসেবে প্রতিষ্ঠিত করলেও কিছু করার থাকবে না। আহতদের পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করতেও অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে। আহতদের পুনর্বাসন জরুরি হয়ে দাঁড়িয়েছে।

মতামত জানান।