• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ আফ্রিকা সফরে ১-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

admin
প্রকাশিত ১৩ সেপ্টেম্বর, রবিবার, ২০২৬ ০২:০৬:৫৫
দক্ষিণ আফ্রিকা সফরে ১-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

খেলা ডেস্ক //


দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে হারলেও ওয়ানডেতে সাফল্য পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। পচেফস্ট্রুমে সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে সফরকারীরা।

তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচটি হয়ে ওঠে সিরিজ নির্ধারণী। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল পেরিয়ে যায় ৩৩ ওভারে, ৫ উইকেট হাতে রেখেই।

বাংলাদেশের জয়ের ভিত্তি গড়ে দেন দুই স্পিনার রিশাদ হোসেন ও আলিস ইসলাম। রিশাদ ৪৫ রানে ৪টি এবং আলিস ৩৫ রানে ৩টি উইকেট নেন। তাদের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে মার্ককুইস অ্যাকারমান ৫৪ ও ইমরান মানাক ৪৩ রান ছাড়া কেউ বড় ইনিংস খেলতে পারেননি।

জবাবে উদ্বোধনী জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম ৯২ রান যোগ করেন। সাইফ ৫৩ বলে ৬১ রান করেন ৯টি চার ও ৩টি ছক্কায়। নাঈমের ব্যাট থেকে আসে ৭৭ বলে ৬০ রান, যেখানে ছিল ৬টি চার ও ১টি ছক্কা।

এই জুটি ভাঙার পর আরও চার উইকেট হারালেও ছোট লক্ষ্য হওয়ায় জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার কাইল সিমন্স নেন ৩ উইকেট।

সংবাদ পড়ুন, মতামত জানান।