• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আক্রান্ত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট!

admin
প্রকাশিত ২১ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ০৪:১৬:২৭
আক্রান্ত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট!

ফাইল ছবি।
বিনোদন ডেস্ক //


অ্যাটেনশন ডেফিসিট ডিজঅর্ডারে (এডিডি) আক্রান্ত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মার্কিন সাময়িকী আলুর-এর সঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

অ্যাটেনশন ডেফিসিট ডিজঅর্ডারের সমস্যা থাকার কারণে তিনি মেকআপ করার জন্য ৪৫ মিনিটের বেশি সময় ব্যয় করতে পারেন না।

আলিয়ার কথায়, ‘এমন কিছু কাজ হওয়া দরকার, যা আপনি খুব দ্রুত শেষ করতে পারেন। আমার এডিডি আছে, তাই খুব বেশি সময় বিনিয়োগে আগ্রহ নেই। তাই এমন কিছু করতে হবে, তা দ্রুত ঘটবে।’

নিজের বিয়ের ঘটনা উল্লেখ করে আলিয়া আরও বলেন, ‘আমার বিয়ের দিন, মেকআপ আর্টিস্ট পুনিত (বি সাইনি) বলেছিলেন, “আলিয়া, এবার তোমার আমাকে দুই ঘণ্টা সময় দিতেই হবে।” আমি তাঁকে বলি, আপনি তাহলে কাজটাই হারাবেন। কারণ, আমার বিয়ের দিন, আমি আপনাকে কখনো দুই ঘণ্টা দেব না। কারণ, আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই।’

এডিডি সামলে কীভাবে কাজ করেন, তা নিয়ে অবশ্য সাক্ষাৎকারে বিস্তারিত জানাননি অভিনেত্রী।