
ঢাকা //
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও কার্যকরভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। নেতারা বলেছেন, জনগণের মৌলিক প্রয়োজন, নাগরিক অধিকার, অর্থনৈতিক নিরাপত্তা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মানুষের ওপর একের পর এক সংকটের বোঝা চাপানো বন্ধ করতে হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে এবং বাসদের (মাহবুব) কেন্দ্রীয় নেতা মইনউদ্দিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বজলুর রশীদ ফিরোজ, নাজমুল হক প্রধান, মাসুদ রানা, মোশরেফা মিশু, নজরুল ইসলাম, রজত হুদা, আব্দুল আলী, সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ।
সংবাদ পড়ুন, মতামত জানান।