• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতির সিলেট সফর নিয়ে পুলিশ কমিশনারের নির্দেশনা

admin
প্রকাশিত ১৩ সেপ্টেম্বর, রবিবার, ২০২৬ ০২:২৩:৪২
রাষ্ট্রপতির সিলেট সফর নিয়ে পুলিশ কমিশনারের নির্দেশনা

বিশেষ প্রতিবেদক//


রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) তাঁর এই আগমন ঘিরে সিলেট নগরীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, রাষ্ট্রপতির সিলেট সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সফরকালে তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করবেন। সেকারণে মাজার সংলগ্নে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। একই সঙ্গে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

সমন্বয় সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ পড়ুন, মতামত জানান।