
যশোর প্রতিনিধি //
যশোরের চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে উপজেলার ফুলসারা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- উপজেলার ফুলসারা গ্রামের আরিফ হোসেন ঢালির ছেলে আবু হুরাইরা (৪) ও তার ভাগ্নে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদ হাসান (৩)।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে দুই শিশু বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় পরিবারের লোকজনের অগোচরে পাশের পুকুরে পড়ে যায় তারা। শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দুই শিশুকে উদ্ধার করেন। তাদেরকে চৌগাছা আনিছুজ্জামান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতামত জানান।