• ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আলীগঞ্জে চাঁদা না দেয়ায় এক ব্যক্তির ওপর হামলা, আদালতে মামলা

admin
প্রকাশিত ০১ জানুয়ারি, বুধবার, ২০২৫ ১২:১৭:২৭
আলীগঞ্জে চাঁদা না দেয়ায় এক ব্যক্তির ওপর হামলা, আদালতে মামলা

হবিগঞ্জ, স্টাফ রির্পোটার //


হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামের আনোয়ার হুসেন নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হুমকির কারণে নিরাপত্তা হীনতায় ভুগছেন। তাকে হবিগঞ্জ এলে পুকড়া ইউনিয়নের আলিগঞ্জ বাজার হয়ে আসতে হয়। বাজারের পাশে দৌলতপুর গ্রামের আব্দুল জব্বার ওরপে দারগা মিয়ার পুত্র আমিনুল হক, এনামুল হক ও নুরুল হক মেম্বার সহ কিছু লোক টাকা দাবি করে। এতে আনোয়ার টাকা দিতে নারাজ হলে তারা তাকে মারধোর ও প্রাণে হত্যার হুমকি দেয়।

উল্লেখিতরা মামলা সহ ভয় দেখিয়ে জোর করে টাকা আদায় করে। এমনকি জায়গা সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আনোয়ারের জায়গা অনেকদিন ধরে উল্লেখিতরা দখল করে রেখেছে। বাধা দিলে তার কাছে টাকা দাবি করে হুমকি দেয়। এরপর থেকে আনোয়ার ও তার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মতামত জানান।