• ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

মসজিদের ফ্লোর ভাঙতেই বেরিয়ে এলো অজগর

admin
প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ২০:১৯:১৮
মসজিদের ফ্লোর ভাঙতেই বেরিয়ে এলো অজগর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ফ্লোর ভাঙ্গার সময় ফ্লোরের নিচ থেকে বেরিয়ে এলো বিরাট আকারের অজগর সাপ। পরে আতঙ্কিত হয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সাপটিকে উদ্ধার করার পর বনবিভাগকে হস্তান্তর করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও গ্রামের একটি মসজিদে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, মসজিদে কাজ করার সময় ফ্লোর ভাঙতেই অজগর সাপটি দেখতে আতঙ্কিত হয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করেন স্থানীয়রা। আমরা সাপটি উদ্ধার করে নিয়ে আসি। এসময় পরিবেশকর্মী রাজদীপ দেব ও স্বরাজ দেব সঙ্গে ছিলেন। সাপটি প্রায় ৯ ফুট লম্বা এবং ৭ কেজি ওজনের।

মতামত জানান।