• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বৃষ্টির পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

admin
প্রকাশিত ১১ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৬ ২২:১৮:৫৭
বৃষ্টির পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি //


প্রতীকী ছবি।পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীনবাজার এলাকার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তিন শিশু হলো- দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। এ সময় প্রথমে একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর আরও দুজন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিন শিশুর মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারি ওঠে এলাকার পরিবেশ।

পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদ পড়ুন, মতামত জানান।