• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের

admin
প্রকাশিত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৬ ০৩:১৯:৫৪
যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের

আন্তর্জাতিক ডেস্ক //


চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তাবলিতে ফিরে যাওয়াকে সমর্থন করেন। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে সিনহুয়া।

জুনের ওই সমঝোতা স্মারকে লড়াই বন্ধ করা, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার পাশাপাশি আরও দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে আলোচনা শুরু করার কথা বলা হয়েছিল। কিন্তু লড়াই পুনরায় শুরু হওয়ার পর এটি বাতিল হয়ে যায়।

এরপর থেকে এ আলোচনা অচল অবস্থায় রয়েছে। তবে তেহরানের শীর্ষ বাণিজ্য অংশীদার বেইজিংকে দীর্ঘকাল ধরেই এ আলোচনায় সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছে।

তাইওয়ানের স্বাধীনতা প্রত্যাখ্যানের আহ্বান
অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি ট্রাম্পকে বলেছেন, ‘ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে চীনের অবস্থান একেবারে স্পষ্ট।’

সংস্থাটি আরও জানায়, চীনা নেতা শি জিনপিং ট্রাম্পকে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করতে এবং বিষয়টি বিচক্ষণতার সঙ্গে পরিচালনা করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি দীর্ঘকাল ধরেই স্বশাসিত দ্বীপটির (তাইওয়ান) প্রতি সমর্থনের পাশাপাশি বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে আসছে। অন্যদিকে বেইজিং বরাবরই তাইওয়ানকে তাদের ভূখণ্ডের একটি অপরিহার্য অংশ বলে দাবি করে আসছে।

সূত্র: আল-জাজিরা।
মতামত জানান।